বাংলান AI ডেমো — দুই স্তর

পরীক্ষামূলক — আসল সাইটে এখনো বসেনি

নিয়মটা সহজ: নিয়ম-ইঞ্জিন আগে। ইঞ্জিন যেখানে নিশ্চিত, সেখানেই শেষ — AI ডাকাই হয় না। ইঞ্জিন অনিশ্চিত হলেই শুধু AI-কে ডাকা হয়। ফলে ফ্রি কোটা বাঁচে, গতিও বাড়ে।

⚠️ সৎ ঘোষণা: এই ডেমোর "ইঞ্জিন" অংশটা একটা ছোট নমুনা-অভিধান দিয়ে চলে (আসল বাংলানের অভিধান ৬৪,৩৯৩ ভুক্তির — এখানে ধারণাটা দেখানোই উদ্দেশ্য)। AI অংশ সত্যিকারের ফ্রি মডেল — মাঝে মাঝে ধীর হয়, ভুলও বলতে পারে। আসল সাইটে বসানোর সময় AI আসবে Gemini ফ্রি টিয়ার থেকে, "AI পরামর্শ" লেবেলে।

⚙️ ইঞ্জিন কখন নিশ্চিত

  • শব্দ অভিধানে আছে → শুদ্ধ
  • জানা-ভুলের জোড়া আছে → নিশ্চিত ভুল + ঠিক উত্তর
  • এই দুটোতেই সব মিটলে AI ডাকা হয় না — AI কল: ০

🤖 AI কখন ডাকা হয়

  • শব্দ অভিধানেও নেই, জোড়াও নেই → ইঞ্জিন অনিশ্চিত
  • বানান ঠিক কিন্তু প্রসঙ্গ-সন্দেহ (যেমন কি / কী)
  • তখন শুধু ওই বাক্যটা পাঠিয়ে AI-র মতামত নেওয়া হয়

বাংলান — বদলান, বাংলা নির্ভুল বানান। · AI ডেমো পেজ